সোমবার, ১৩ মে, ২০১৩

 

পিসি ফরম্যাট না করেই ভাইরাস দূর করুন !!




ভাইরাস কে চিনিনা এমন মানুষ খুব কম ই আছে। ভাইরাস এর কারনে pc র অনেক সমস্যা হয়ে থাকে । এর মধ্যে সবচেয়ে বেশী যে সমস্যা যেটা হয় তা হল কিছু দিন পর পর ই pc তে windows সেটআপ দিতে হয়। তাই এটা থেকে মুক্তির একটা ছোটো tips আপনাদের সাথে share করছি । windows সেটআপ দেবার আগে এই টিপস টি একটু পরখ করে নিন । কাজে লাগতেও পারে। ভাইরাসের কারনে যদি আপনার কম্পিউটারের কোন সিস্টেম ফাইল নষ্ট হয়ে যায়, তখন উইন্ডোজ চলতে বাধাগ্রস্হ হয় এবং আপনার যদি অরিজিনাল উইন্ডোজ ফাইলগুলিকে ফিরিয়ে আনা দরকার হয়ে পড়ে ।এজন্নে আপনি প্রথম এ start মেনু তে যান । এইবার টাইপ করুন run । এইবার run মেনু তে টাইপ করুন sfc /scannow। এখন windows xp ডিস্ক ঢুকান।
উইন্ডোজ সব ফাইলগুলি কে চেক করবে (মিসিং, করাপ্টেড ইত্যাদি) এবং সেগুলিকে অরিজিনাল ফাইল দিয়ে রিপ্লেস করবে। কাজেই আপনার উইন্ডোজ আবার ফ্রেশ বা ক্লীন হয়ে যাবে (আশা করা যায়)

রবিবার, ১২ মে, ২০১৩


wjbvKª Gi †h‡Kvb e¨vcv‡i mvnv‡h¨i Rb¨ †hvMv‡hvM Kiyb
https://www.facebook.com/groups/linux.loverz/?bookmark_t=group
উইন্ডোজ (Iligal Copy) কেন ব্যবহার করবেন না, বা কেন লিনাক্স ব্যাবহার করবেন এ নিয়ে টিটিতে অনেক লেখালেখি হয়েছে। নতুন করে কিছু বললাম না। একটু সার্চ দিলেই পাবেন।
এখানে আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজের সাথে নিরাপদে লিনাক্স মিন্ট ১১ ক্যাটিয়া ইন্সটল করবেন। হাতের লেখা খারাপ(বিশ্রী) বলে সারা জীবন বাংলা ১ম পত্রে কম নাম্বার পেয়েছি, একটু কষ্ট করে পড়ে নিবেন :)
প্রথমে লিনাক্স মিন্ট সম্পর্কে কিছু কথা বলি। মিন্ট হল লিনাক্স নির্ভর একটি মুক্ত অপারেটিং সিস্টেম। লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম গুলোকে বারবার একটি দোষ দেয়া হয় যে এরা ‘ব্যবহার বান্ধব’(User Frindly) না। আমার মনে হয় লিনাক্স মিন্ট অনেকখানি ব্যবহার বান্ধব।

ভার্সন সম্পর্কে কিছু তথ্য

ভার্সন ৪ এর পর থেকে প্রতি ৬ মাস পর পর লিনাক্স মিন্ট এর নতুন ভার্সন রিলিজ দেয়া হয়।
এর প্রতিটি ভার্সন একটি মেয়ের নামে হয়। নামের শেষ বর্ণটি হয় ‘আ’ (a)।
ভার্সনসাংকেতিক নাম
১.০আডা (Ada)
২.০বারবারা (Barbara)
২.১বিয়া (Bea)
২.২বিয়ান্সা (Bianca)
৩.০কাসান্ড্রা (Cassandra)
৩.১সেলিনা (Celena)
৪.০ডারইয়ানা (Daryna)
৫এলিসা (Elyssa)
৬ফেলিসিয়া (Felicia)
৭গ্লোরিয়া (Gloria)
৮হেলেনা (Helena)
৯ইসাডোরা (Isadora)
১০জুলিয়া (Julia)
১১ক্যাটিয়া (Katya)
এখন আসল কাজে আসা যাক। তার আগে দেখে নেই ক্যাটিয়া ইনস্টলের জন্য আপনার পিসিতে ন্যূনতম কি কি থাকতে হবে-
MinimumRecommended
Processor (x86)600 MHz1 GHz
Memory256 MB512 MB
Hard Drive (free space)5 GB10 GB
Monitor Resolution800×6001024×768
কার কার কনফিগারেশন মিলসে, হাত তুলেন :mrgreen: । চলুন এবার Windows এর সাথে Linux Mint 11 ইন্সটল করে ফেলি। আপনি যখন প্রথম  বার এটি করবেন তখন খুবই ঝামেলার মনে হতে পারে। কিন্তু একবার করে ফেলতে পারলে ই কেল্লা ফতে :)
প্রথমেই Linux Mint 11 এর ISO ইমেজ ডাউনলোড করে নিন এখান থেকে- 32bit অথবা 64bit
যদি রিলিজ নোট পড়তে চান তবে এখানে ক্লিক করুন।

বুটেবল ডিভিডি/ইউএসবি ড্রাইভ তৈরি

এরপর আপনার প্রথম কাজ হবে লিনাক্স এর ISO ইমেজ ডিভিডি/পেনড্রাইভে পাঠানো। আইএসও ইমেজটি ডিভিডি তে বার্ন করুন। ISOহল সিডি/ডিভিডি ডিস্ক এর প্রতিবিম্ব। একে বার্ন করলে স্বয়ংক্রিয়ভাবে বুটেবল হয়ে যাবে। লক্ষ্য করুন, এক্ষেত্রে ISO ফাইলটিকে Write না করে Burn করুন। এতে পুরো ISO image সম্প্রসারিত হয়ে ডিস্কে রাইট হবে। নিরো দিয়ে সহজেই এটি করতে পারেন।
পেনড্রাইভ দিয়ে এ কাজটি আরো সহজে করতে পারেন। এর জন্য এই পোস্টটি দেখতে পারেন।
আপনার তৈরি করা লিনাক্স মিন্ট ১১ বুটেবল ডিভিডি/ইউএসবি ড্রাইভ টি ইনসার্ট করে পিসি রিস্টার্ট করুন। এরপর নিচের স্ক্রিনটি দেখতে পাবেন-
[নোটঃ কিন্তু যদি দেখেন পিসি আগের মতই উইন্ডোজ লোড করছে তাহলে আপনার Boot Priority হার্ডডিস্কে দেয়া আছে। সেক্ষেত্রে পিসি স্টার্ট নেয়ার সময় বায়োস সেটিংসে প্রাইমারি বুট ডিভাইস হিসেবে ডিভিডি/পেনড্রাইভ সিলেক্ট করুন। বিভিন্ন BIOS Vendor ও Computer Manufacturer এর জন্য কমান্ড গুলো দেখে নিন।
BIOS SuppliersKeyboard Commands
ALRALR Advanced Logic Research, Inc. ® PC / PCIF2
ALR PC non / PCICTRL+ALT+ESC
ADMAMD® (Advanced Micro Devices, Inc.) BIOSF1
AMIAMI (American Megatrends, Inc.) BIOSDEL
AwardAward™ BIOSCTRL+ALT+ESC
Award BIOSDEL
DTKDTK® (Datatech Enterprises Co.)ESC
PhoenixPhoenix™ BIOSCTRL+ALT+ESC
Phoenix BIOSCTRL+ALT+S
Phoenix BIOSCTRL+ALT+INS
Computer VendorKeyboard Commands
AcerAcer®F1, F2, CTRL+ALT+ESC
ARIARI®CTRL+ALT+ESC, CTRL+ALT+DEL
ARI®CTRL+ALT+ESC, CTRL+ALT+DEL
CompaqCompaq® 8700F10
CompUSACompUSA®DEL
CybermaxCybermax®ESC
DellDell® 400F3, F1
Dell 4400F12
Dell Dimension®F2 or DEL
Dell Inspiron®F2
Dell LatitudeFn+F1 (while booted)
Dell LatitudeF2 (on boot)
Dell OptiplexDEL
Dell OptiplexF2
Dell Precision™F2
Dell Precision™F2
eMachineeMachine®DEL
GatewayGateway® 2000 1440F1
Gateway 2000 Solo™F2
HPHP® (Hewlett-Packard)F1, F2 (Laptop, ESC)
IBMIBM E-pro LaptopF2
IBM PS/2®CTRL+ALT+INS after CTRL+ALT+DEL
IBM ThinkpadF1
Intel® TangentIntel® TangentDEL
Micron®Micron®F1, F2, or DEL
Packard Bell®Packard Bell®F1, F2, Del
SeanixSeanixDEL
SonySony® VAIOF2
Sony VAIOF3
TigerTigerDEL
ToshibaToshiba® 335 CDSESC
Toshiba ProtegeESC
Toshiba Satellite 205 CDSF1
Toshiba TecraF1 or ESC
স্ক্রীনশট দেখুন
I
II
লিস্ট থেকে “Start Linux Mint” সিলেক্ট করুন। কিছুক্ষণের মাঝে আপনার লাইভ ডিভিডির ডেস্কটপ দেখতে পাবেন।
আপনি ইনস্টল করার আগে এটি কিছুক্ষণ পরীক্ষা করতে পারেন। তবে মনে রাখবেন ইনস্টল করার পরে আপনি যে স্পিড পাবেন লাইভ ডিভিডিতে তার চেয়ে অনেক কম স্পীড হবে। কারন সিডি/ডিভিডি/পেনড্রাইভ হার্ডডিস্ক এর চেয়ে অনেক ধীর গতির।

ইন্সটল

ডেস্কটপের ‘’Install Linux Mint” আইকনে ক্লিক করুন।
নিচের ধাপগুলো অনুসরন করুন-
১. ভাষা সিলেক্ট করে ফরয়ার্ড করুন
২. পরের উইন্ডোতে ইন্সটলারটি আপনাকে কিছু শর্ত দেখাবে যার মধ্যে প্রথমটি, অর্থাৎ ৩.৯জিবি জায়গা অবশ্যই থাকতে হবে। যদি ল্যাপটপ হয় তবে চার্জার সংযোগ দিতে ভুলবেন না। সম্ভব হলে কম্পিউটারটি ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখুন যেন দরকারি আপডেট ডাউনলোড করতে পারে।
এ সময় একটি পপ-আপ উইন্ডো এসে আপনাকে সতর্ক করতে পারে যে একটি মাউন্টেড পার্টিশন আছে। এটি আসলে আপনার ব্যবহার করা লাইভ ইউএসবি ডিস্ক বা পেনড্রাইভ। সুতরাং ’no’ সিলেক্ট করুন।
৩. এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে ইনস্টল করতে চান।
  • ১ম টি(Install Linux Mint alongside them) ব্যবহার করলে আপনি সহজে ইনস্টল করতে পারবেন, কিন্ত ইচ্ছামত পার্টিশন/পার্টিশন সাইজ নির্ধারন করতে পারবেন না। তাই এটি ব্যবহার না করা ই ভাল।
  •  যেহেতু আমি ডুয়েল বুট ইনস্টলেশন, অর্থাৎ আগের অপারেটিং সিস্টেমের সাথে কিভাবে ব্যবহার করবেন সেটি দেখাচ্ছি তাই ২য় অপসনটি সিলেক্ট করবো না।
  • সুতরাং আমরা ৩য় অপশনটি(Something else) বাছাই করব।
৪. ফরয়ার্ডে ক্লিক করলে নিচের উইন্ডোটি দেখবেন-
এখানে হার্ডডিস্কের পার্টিশনগুলো দেখাবে। হার্ডডিস্কে যদি আনপার্টিশন্ড স্পেস থাকে তবে সেটি ফ্রি স্পেস হিসেবে দেখাবে। লিনাক্স মিন্টের জন্য এটিকে ব্যাবহার করতে পারেন। যদি ফ্রী স্পেস না থাকে তবে কোন একটি পার্টিশন ডিলিট করে ফ্রী স্পেস তৈরি করুন। অথবা আপনি কোন একটি পার্টিশন এডিট করতে পারেন।
তবে যে পার্টিশনে উইন্ডোজ ইনস্টল করা হয়েছে(C ড্রাইভ) সেটি ডিলিট করবেন না। লক্ষ্য করুন, এখানে আপনি উইন্ডোজের মত C:, D:, E:, ইত্যাদি ড্রাইভ লেটার পাবেন না। বরং এখানে C:, D:, ড্রাইভগুলোকে যথাক্রমে /dev/sda1, /dev/sda2 এভাবে চিহ্নিত করা হয়।
৫. এখন এই ফ্রি স্পেস এ দুটি পার্টিসন তৈরি করতে হবে। একটি হবে ext4, অন্যটি swap ধরনের। ext4 পার্টিশনটি লিনাক্স মিন্ট এর ফাইলগুলো ধারন করবে। swap পার্টিশনটিতে সিস্টেম অস্থায়ী ফাইল জমা রাখে। swap পার্টিশনটি যে করতেই হবে এমন কোন কথা নেই। তবে আপনার RAM যদি-
  • ১জিবির কম হয় তবে র‍্যাম এর দ্বিগুন পরিমান swap স্পেস রাখলে পিসির পারফরমেন্স ভাল হবে।
  • RAM ১-৩জিবি হলে RAM এর সমপরিমান swap স্পেস রাখুন।
  • আর RAM ৪(চার) জিবি বা তার বেশি হলে ১ জিবি swap স্পেস রাখুন।
ফ্রি স্পেসটি সিলেক্ট করে ‘add’ বাটনে ক্লিক করলে একটি পপ-আপ উইন্ডো আসবে, যেখান থেকে নতুন পার্টিশন তৈরি করবেন।

ext4 পার্টিশন তৈরি

ফ্রি স্পেস সিলেক্ট করে ‘add’ বাটন এ ক্লিক করুন। পার্টিসন সাইজ আপনার ইচ্ছামত লিখুন। ১০ জিবির মত জায়গা রাখলে ভাল হয়। যদিও লিনাক্স মিন্ট মাত্র ৩ জিবি জায়গা নেয়, কিন্তু পরবর্তিতে বিভিন্ন এপ্লিকেশন ইনস্টলের জন্য জায়গা রাখা উচিৎ। যারা ভাবছেন পরে আর কিছু ইনস্টল করবেন না, তাই বেশি জায়গা লাগবে না তারা ভুল করছেন( ১ম বার আমি নিজে ও করসি :) । মোট খালি জায়গা থেকে ২জিবি সোয়াপ স্পেস এর জন্য রেখে বাকিটা ব্যবহার করুন। ‘Location for the new partition’ এ ‘Biginning’ রেডিও বাটনটি সিলেক্ট করুন। ‘Use as’ ড্রপ ডাউন মেনু থেকে ‘ext4 journaling file system’ সিলেক্ট করুন। ‘Mount point’ হিসেবে ‘/’ সিলেক্ট করুন। বুঝতে সমস্যা হলে ছবি দেখুন।
এরপর ok করে বের হয়ে আসুন।

swap space তৈরি

আবারো ফ্রি স্পেস সিলেক্ট করে ‘add’ বাটন এ ক্লিক করুন। সোয়াপ স্পেস এর সাইজ সর্ম্পকে আগেই বলেছি। ‘Location for the new partition’ এ ‘Biginning’ সিলেক্ট করুন। করুন। ‘Use as’ ড্রপ ডাউন মেনু থেকে ‘swap area’ সিলেক্ট করুন।
ok ক্লিক করে বের হয়ে আসুন।
৬. যদি আরো খালি জায়গা থাকে তবে আপনি লিনাক্স মিন্ট এ ব্যবহারের জন্য আরেকটি ext4 পার্টিশন করতে পারেন। এটি না করলে ও চলবে। যারা করতে চান, আবারো ফ্রি স্পেস সিলেক্ট করে ‘add’ বাটন এ ক্লিক করুন। ‘Type of the new partition’ এ ‘Logical’ সিলেক্ট করুন। পার্টিশন সাইজ লিখুন। ‘Location for the new partition’ এ ‘Biginning’ সিলেক্ট করুন। করুন। ‘Use as’ ড্রপ ডাউন মেনু থেকে ‘ext4 journaling file system’ সিলেক্ট করুন। ‘Mount point’ এ ‘/media/data’ দিন। এখানে ‘data’ হবে নতুন ড্রাইভের লেবেল বা নাম। আপনি পছন্দ মত নাম দিতে পারেন যেমন, ‘/media/movie’। তবে নাম অবশ্যই ছোট হাতের অক্ষরে হতে হবে এবং যতটা পারেন ছোট নাম ব্যবহার করুন।
এরপর ok করে বের হয়ে আসুন
৭. এখন আপনার পিসি ক্যাটিয়া ইনস্টলের জন্য তৈরি। ‘Install now’ ক্লিক করুন।
৮. মিন্টের ইনস্টল চলাকালীন আপনি কিছু প্রিফারেন্স অপসন বাছাই করবেন। প্রথমে আপনার অবস্থাল লিখুন। ‘Forward’ ক্লিক করুন।
৯.  কিবোর্ড লে আউট USA সিলেক্ট করে পরবর্তি ধাপে যান।
১০. ইউজার নেম/পাসউয়ার্ড ইত্যাদি নির্বাচন করুন। এখানে লক্ষ্য রাখবেন ইউজার নেম যেন Lower case এ হয়। Forward করুন।
১১. এবার আপনার কাজ শেষ, বাকি কাজ ক্যাটিয়ার!
এখানে লিনাক্স মিন্ট সম্পর্কে কিছু স্লাইড দেখানো হবে।
ইনস্টল শেষ হলে ডিভিডি/পেনড্রাইভ রিমুভ করতে পারেন।
১২. রিস্টার্ট করুন।

লিনাক্স নিয়ে অনেক কথা শুনি। কিন্তু কখনই জানা হয়নি লিনাক্স জিনিসটা কি। প্রচণ্ড আগ্রহ থেকে উবুন্টু ১২.০৪ উইনডোজ ৭ এর সাথে ডুয়েল ইন্সটল করলাম।
এরপর প্রথম যে সমস্যায় পরলাম, তা হল সফটওয়্যার ইন্সটল।
পরে বুঝতে পারলাম, লিনাক্স এ সফটওয়্যার ইন্সটল উইনডোজ এর মত এত সোজা না যে exe ফাইল টা ডাউনলোড করে ক্লিক করলাম আর হয়ে গেল। ইন্টারনেট এ সফটওয়্যার এর যে debian pack পাওয়া যায়, এতে সব information থাকে না। সেই debian ফাইল টি ক্লিক করলে সহজেই ইন্সটল হবে ঠিক আছে, কিন্তু এর জন্য অবশ্যই নেট এ কানেক্টেড থাকতে হবে। কারন সফটওয়্যারটি ইন্সটল হওয়ার সময় প্রয়োজনীয় কিছু ফাইল নেট থেকে নিয়ে নেয়। যার নেট নেই, তার লিনাক্স চালানো একটা দুঃস্বপ্নের মত। এর চেয়ে মরে যাওয়া ভাল।
আমি বাংলালায়ন ব্যাবহার করি। অনেক কষ্টে বাংলালায়ন দিয়ে নেট কানেক্ট করলাম। এরপর বাকি ব্যাপারগুলা কিছুটা সহজবোধ্য হয়ে গেল।
আমার টিউনের বিষয় এগুলো নয়। এবার মূল প্রসঙ্গে আসি।
সব অপারেটিং সিস্টেমেরই কিছু ভাল ও খারাপ দিক আছে। আমি এখানে উইনডোজ ও লিনাক্স এর মধ্যে কিছু তুলনা করছি। এখানে কোন অপারেটিং সিস্টেমকে হেয় করা আমার উদ্দেশ্য না।
প্রথমে বলে নেই, অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা কোন কিছুকে অপারেট বা নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আমরা কি অপারেট করব? মূলত কম্পিউটারে আমরা দুটি জিনিসকে  অপারেট করে থাকিঃ
১. ফাইল সিস্টেম (ফোল্ডার তৈরি করা, ড্রাইভ এ জিনিসপত্র রাখা, কপি পেস্ট করা, পার্টিশন করা ইত্যাদি)
২. এপ্লিকেশন (সফটওয়্যার ইন্সটল করা,সফটওয়্যার চালানো ইত্যাদি)
এখন সাধারন কাউকে যদি প্রশ্ন করা হয়, কোন অপারেটিং সিস্টেমটা ভাল? সে যদি বুদ্ধিমান হয় তবে উত্তর দিবে, যে অপারেটিং সিস্টেম দ্বারা উপরোক্ত দুটি কাজ সহজে করা সম্ভব সেটাই ভাল।
আর যদি প্রশ্নটা Advanced কাউকে করা হয়, তার উত্তর হতে পারে এইরকম, যেটা দ্বারা উপরোক্ত দুটি কাজ নিরাপদে ও সহজে সম্ভব সেটা ভাল।
প্রথমে নিরাপত্তার কথায় আসি।
লিনাক্স উইনডোজের চেয়ে অনেক বেশি নিরাপদ। কারন এতে কোন ভাইরাস আক্রমণ করে না। আর আক্রমণ করবেই বা কিভাবে? কারনঃ
১. বর্তমানে উইনডোজ ব্যাবহারকারীর সংখ্যা ৮৫% এর উপরে। বেশিরভাগ মানুষই windows user. তাহলে ভাইরাস প্রস্তুতকারকরা কেন উইনডোজ বাদ দিয়ে লিনাক্স এর জন্য ভাইরাস প্রস্তুত করবে যার ব্যাবহারকারীর সংখ্যা অনেক কম? অদূর ভবিষ্যতে যদি লিনাক্স ব্যাবহারকারীর সংখ্যা উইনডোজকে ছাড়িয়ে যায়, তবে অবশ্যই লিনাক্স এর জন্য ভাইরাস তৈরি হবে।
২. একথা সত্য যে, microsoft এর সিকিউরিটি আসলেই দুর্বল। সেদিক থেকে লিনাক্স শক্তিশালী।
এবার সহজবোধ্যতার কথায় আসা যাক। কোনটি বেশি user friendly?
আমার মতে উইনডোজ। এখানে লিনাক্সপ্রেমিরা একটি কথা প্রায়ই বলে থাকেন, "আপনি উইনডোজে অভ্যস্ত,লিনাক্স এখন প্রথম ব্যাবহার করছেন,তাই জটিল মনে হচ্ছে। আপনি যখন উইনডোজ প্রথম ব্যাবহার শুরু করেছিলেন, তখন কিন্তু ঐটা জটিলই ছিল।" তাদের উদ্দেশে বলতে চাইঃ
আপাতদৃষ্টিতে কথাটা ঠিকই আছে। কিন্তু ব্যাপারটা নিরপেক্ষভাবে বিবেচনা করে দেখুন। নতুন কেউ যদি কমপিউটার চালানো শুরু করে, এবং দুটি অপারেটিং সিস্টেমই তাকে ব্যাবহার করতে দেয়া হয়, কোনটিতে অভ্যস্ত হতে কম সময় লাগবে? আমার মতে উইনডোজ। আপনি নিজের উপরেই পরীক্ষাটা করে দেখতে পারেন। ধরুন আপনি অপারেটিং সিস্টেমের কোন একটা বিষয় কিভাবে পরিবর্তন করতে হয় জানেন না। আপনি কি করবেন? অবশ্যই google এ সার্চ দিবেন। এরপর google এ পাওয়া সমাধান অনুযায়ী কাজ করবেন। আপনি ব্যাপারটা দুটি অপারেটিং সিস্টেমের উপরই প্রয়োগ করে দেখতে পারেন, লক্ষ্য করবেন কোনটিতে সমাধান সহজে হয়। বলতে দ্বিধা নেই, উইনডোজে যতটা সহজে হবে, লিনাক্স এ তা হবে না।
আমি একটা উদাহরন দেই। আপনি যদি না জানেন কিভাবে উইনডোজের theme পরিবর্তন করতে হয়,তাহলে google এ how to change windows 7 theme লিখে সার্চ দিন। লিনাক্সেও একই পদ্ধতি প্রয়োগ করুন। দেখুন কোনটাতে সুফল দ্রুত আসে।
আবার অনেক লিনাক্সপ্রেমি বলেন, "লিনাক্স কিন্তু উইনডোজ না, এটি মাথায় রাখতে হবে।" তাদের উদ্দেশে বলছি, হ্যাঁ কথাটা ঠিক আসে। লিনাক্স অবশ্যই উইনডোজ না, তাই বলে কি লিনাক্স উইনডোজের চেয়ে বেশি user friendly হতে পারে না? লিনাক্স বের হয়েছে উইনডোজের পরে। সেক্ষেত্রে লিনাক্স প্রস্তুতকারকদের অবশ্যই একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে, কারা পরবর্তীতে লিনাক্সে আসবে (১. পূর্বে উইনডোজ ব্যাবহারকারিরা।এবং ২. নতুনরা )। অপারেটিং সিস্টেমকে user friendly করতে হলে এদের উভয়ের সুবিধার বিষয়টিই দেখতে হবে। মনে রাখা প্রয়োজন, নতুন অপারেটিং সিস্টেম মানেই শুধু নতুন একটা interface সৃষ্টি করা নয়, বরং interface টি যেন আগের অপারেটিং সিস্টেমগুলোর চেয়ে বেশি user friendly বা upgrated হয়, তাও দেখতে হবে।
লিনাক্সে কিছু কাজ কঠিন করে দিয়েছে linux terminal window. কিছু কাজ দরকারি কাজ terminal এ command prompt ছাড়া করা কঠিন। যেমন, লিনাক্স system folder এ কোন কিছু  সহজে paste করা যায় না। আগে আপনাকে permission পরিবর্তন করতে হবে।এজন্য terminal window তে একটা কমান্ড লিখে password দিয়ে system folder টি খুলতে হবে, তারপর কাজটি করতে পারবেন।
আপনি যদি বর্তমানে সিকিউরিটির কথা বিবেচনা করেন, তাহলে হয়ত আপনার জন্য লিনাক্স ঠিক আছে। কিন্তু বেশিরভাগ মানুষই প্রাধান্য দেয় user friendly-র ব্যাপারটা। এবং একথাটা অনস্বীকার্য, লিনাক্স উইনডোজের তুলনায় মোটেই user friendly না।
অনেকে হয়ত লিনাক্স কে prefer করে থাকে তার একমাত্র কারন, এটি ফ্রি। এটি অবশ্যই ভাল একটা কারন। কিন্তু একটি বার চিন্তা করুন, আপনি যদি ভাল কিছু পেতে চান, আপনার তোঁ এর বিনিময়ে কিছু দেওয়াই উচিত। একটা processor কিনতে গেলেও তোঁ ৮০০০+ টাকা লাগে, একটা genuine windows কিনতে ১০০০০ টাঁকা খরচ করতে পারবেন না? আর এটির লাইসেন্স মেয়াদ সারাজীবন।
free product কি paid product এর চেয়ে ভাল হতে পারে না? অবশ্যই পারে। যেমন, notepade++,vlc player ইত্যাদি। কিন্তু বাস্তব সত্য এই, লিনাক্স এর মধ্যে পড়ে না। লিনাক্স ডেভেলপাররা কেন যে একে উইনডোজের চেয়ে user friendly করেনি, এটি একটি বিস্ময়। হয়ত ভবিষ্যতের version গুলোতে করবে। কিন্তু যতদিন তা না করবে, ততদিন কোনভাবেই লিনাক্স ব্যাবহারকারীর সংখ্যা উইনডোজকে ছাড়িয়ে যেতে পারবে না,আমার বিশ্বাস।
http://www.ubuntu.com/

শনিবার, ১১ মে, ২০১৩

যারা অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ব্যবহার করেন তাদের জন্য অ্যাভাস্ট নতুন সার্ভিস যুক্ত ফ্রি অ্যাভাস্ট ৮, এখনি ডাউনলোড । ডাউনলোড করলেই বুঝবেন কি আসে এতে ।
Download Link: Click Here

Free avast! Free Mobile Security

avast! Free Mobile Security gives you mobile antivirus protection and mobile tracking while concealing itself from would-be thieves. so why waiting brother download it now for you beautiful mobile. Avast give us free registration code but we are using illigel code, but why? Download & reg for life time lisence.

Download Link: Click Here
USB Disk Security এর সাথে সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত । যারা জানেন তারা এটি ডাউনলোড করে টেস্ট করতে পারেন । এটি ইউএসবি পেন ড্রাইভ দিয়ে ভাইরাস ছড়ানো বন্ধ করবে ।একনজরে feature গুলো দেখে নিন :
Benefits and Features
 Block known and unknown threats from removable media
 Best solution to protect offline computer
 Prevent unauthorized persons from stealing your data
 Compatible with other security software
 Compatible with all popular Windows platforms
 Fastest and lightest security software
Free upgrade
কিছুদিন আগে রিলিস হলো নতুন USB Disk Security 6.2 ,
প্রথমে .exe ফাইল টি ডাউনলোড করে সেট আপ দিন । তারপর keygen দিয়ে কী নিন এবং রেজিস্টার করুন ।
ডাউনলোড লিঙ্ক :
keygen ডাউনলোড লিঙ্ক :UppIT Link

All IT News & Tips